ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, সফল উদ্যোক্তা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ঋণ গ্রহণকারী কৃষক, উদ্যোক্তা, খামারী, মৎস্যচাষী, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের উত্তরের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ। নওগাঁয় উৎপাদিত ধানের চাল ও আমের সুনাম দেশের গোন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে। তাই এই অঞ্চলের কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতগুলোকে আরো সমৃদ্ধশালী করতে নওগাঁর কৃষক, কৃষি উদ্যোক্তা, মৎস্যচাষী, খামারী, গ্রামের ছোট ছোট নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদানের কোন বিকল্প নেই। এই ঋণ কার্যক্রমের সুবিধা শুধুমাত্র খাতা আর কলমের মাঝে সীমাবদ্ধ না রেখে প্রকৃত সুবিধাভোগীদের দোরগড়ায় পৌছে দিতে হবে। আর এর জন্য সরকারি ও বেসরকারী পর্যায়ের সকল ব্যাংকগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারীদের মাঝে ঋণের চেক আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তা, চাষী ও খামারীসহ মোট ১৩৬জন (ব্যক্তি ও প্রতিষ্ঠান) সুবিধাভোগীদের মাঝে স্বল্প সুদে ৩কোটি ৬৭লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পূবালী ব্যাংক পিএলসি ৫০লক্ষ টাকার ঋণ বিতরণ করছে। দিনব্যাপী মেলায় ১৬টি স্টলে ৩২টি সরকারি ও বেসরকারী ব্যাংক তাদের ঋণ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে মেলায় আসা দর্শনার্থীদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কৃষি ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচি...
দিনাজপুর প্রতিনিধি : সীমান্তে নিরাপত্তা জোরদার অনুপ্রবেশ প্র...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির...

মন্তব্য (০)