• সমগ্র বাংলা

গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে একদল লোক হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।

এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বর্তমানে যারা আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়; বরং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

ওসি জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

১

‎নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএ...

image

মৃত্যুর ৭ মাস পর নাশকতার মামলার আসামি হলেন আ.লীগ নেতা

২

‎নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যা...

image

‘একলা চলিস না, যে কোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি’: ছাত্...

৩

ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সাব্বির মাদবর নামে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার...

image

নিজেকে ‘নন-পলাতক’ আ. লীগের সভাপতি দাবি, সেই কামাল গ্রেপ্তার

৪

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-...

image

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ ন...

৫

‎নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহম...

  • company_logo