ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে গ্রে'প্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। এছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে একটি নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে ভিডিও প্রকাশের পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ওই রাতে সিডিএ টেকের একটি ভাড়া বাসায় তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করে তাঁকে আটক করেন এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএ...
নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে...
নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যা...
ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সাব্বির মাদবর নামে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার...
নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহম...

মন্তব্য (০)