• সমগ্র বাংলা

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক উধাও: বগুড়া থেকে উদ্ধার, নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।’

যেভাবে ঘটনার সূত্রপাত:

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল।

কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বিরুদ্ধে সদুত্তর না দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।

এদিকে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি ছিল, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আগের আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্...

১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প...

image

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার ভয়ে ...

২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

৩

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...

  • company_logo