• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চোরাচালান প্রতিরোধ এবং দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলীয় সংগঠনের কোনো নেতাকর্মী বা দুষ্কৃতকারী যেন সীমান্ত গলিয়ে ভারতে প্রবেশ না করতে না পারে, সে বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইখতেখার হোসেন।

​১৩ নভেম্বর(শুক্রবার) সন্ধ্যায় দর্শনা আন্তর্জাতিক আইসিপি সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইখতেখার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান, এবং সহকারী পরিচালক (এডি) মোঃ রাজ মামুদ সহ চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

​প্রধান অতিথির বক্তব্যে সভায় তিনি বলেন সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​তিনি আরো বলেন , সীমান্তের কাছের গ্রামগুলোর মানুষ যেন কোনোভাবেই চোরাচালান বা অবৈধ পারাপারে জড়িয়ে না পড়ে এবং কোনো দুষ্কৃতকারীকে আশ্রয় বা সুযোগ না দেয়, সে বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে, জনসচেতনতা বাড়াতে এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

image

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্...

৫

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প...

  • company_logo