ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বার বারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা নারী কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা নারী কাবাডি দল।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাগুরা জেলা নারী কাবাডি দল ৩৩ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে নড়াইল জেলা দল অর্জন করে ২৭ পয়েন্ট। ফলে ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় মাগুরার নারী কাবাডি দল।
খুলনা বিভাগের ১০টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইলের মতো শক্তিশালী ও অভিজ্ঞ দলকে পরাজিত করে মাগুরার এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
মাগুরা জেলা নারী কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম)। এছাড়া দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক জাতীয় ও আন্তর্জাতিক কাবাডি দলের অন্যতম খেলোয়াড়, মাগুরা জেলা নারী ও পুরুষ কাবাডি দলের কোচ মোঃ সাজিদ হোসেন। তাঁর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে খেলোয়াড়রা দলীয় সমন্বয়, কৌশল ও ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন।
মাগুরা জেলা নারী কাবাডি দলের এ জয়ে জেলার ক্রীড়াপ্রেমী ও কাবাডি সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে মাগুরার নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।
নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : যে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নি...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফ...
জামালপুর প্রতিনিধি : বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর...

মন্তব্য (০)