• সমগ্র বাংলা

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৫ ও ৩৭ সেকেন্ডের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলানো ব্যানারে লেখা রয়েছে, শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে এবং সব শিক্ষার্থীর শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সর্বাত্মক ছাত্রধর্মঘট। এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নাম।

ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ জাফর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আরমানের ছবি ব্যবহার করা হয়েছে।

ছড়িয়ে পড়া অপর ৩৭ সেকেন্ডের ভিডিওতে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকেও তালা ও ব্যানার ঝুলানোর দৃশ্য দেখা যায়।

ভিডিওতে উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলানোর সময় কাউকে স্লোগান দিতে শোনা যায়নি। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইউএনও কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর বিষয়টি তারা অবগত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযানও চলছে।

 

মন্তব্য (০)





image

কোন স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশ দেখতে চাই না: ক্রীড়া প্...

১

নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন- স...

image

খুলনা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় নড়াইলকে হারিয়ে মাগু...

২

মাগুরা প্রতিনিধি : পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা...

image

আবাসনের সরকারী ঘর বিক্রি স্বামীকে সর্বশান্ত করে পরকীয়া প্...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি : যে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে...

image

বাকৃবিতে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নি...

image

জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

৫

জামালপুর প্রতিনিধি : বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর...

  • company_logo