• সমগ্র বাংলা

পাবনার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ফরিদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) ফরিদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার রাউৎনাগদাপাড়া গ্রামের মো. আবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মন্তব্য (০)





image

চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ...

image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকে...

২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং ...

image

চট্টগ্রামে নিষিদ্ধ লীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত

৩

নিউজ ডেস্কঃ  নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ন...

image

চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ‎

৪

‎পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচু...

image

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের দুই নেত...

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয...

  • company_logo