ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সাইবার সুরক্ষা আইন করবে সরকার। আইনটি সংবেদনশীল, সবাই যেন সুরক্ষা পায় সেজন্য আলোচনা শেষ করেই চূড়ান্ত পর্যায়ে যাবে সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে ফটো সাংবাদিকদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এ সময় শ্রমিক আন্দোলন নিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিল। কিন্ত জনগণ তাদের ষড়যন্ত্র বুঝে ফেলেছে, তাই মজুরি বোর্ড ঘোষণার পরই শ্রমিকরা কাজে ফিরে গেছেন।
এই আইনে সাংবাদিক বা গণমাধ্যমের মালিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি লাগবে, এ প্রস্তাবটি সরকার জোর বিবেচনা করছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের ...
নিউজ ডেস্কঃ চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক ...
নিউজ ডেস্কঃ সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্ট...
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়ে সতর্ক...

মন্তব্য (০)