ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চায়না-বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ ব্যাপারে গুরত্বারোপ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আজ বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার নতুন যাত্রা শুরু হলো। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। তার সেই সম্পর্কের ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। আমি আশা করি, বাংলাদেশ ও চীনের এই বন্ধুত্ব আগামী দিনেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থার কথা ভাবছেন, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগ থাকবে। বিশেষ করে কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তিনি এ খাতের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই, চীনের সঙ্গে আমাদের কারিগরি শিক্ষা, প্রযুক্তি এবং শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদার হোক। এ ক্ষেত্রে শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, তোমরা জেনে খুশি হবে, গত মাসে আমি একটি চুক্তিতে স্বাক্ষর করেছি। এর আগে গত জুন মাসে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছিলেন। সেই সফর ছিল অত্যন্ত সফল। আমরা আশা করি, ওই সফরের মধ্য দিয়ে যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা যেন চিরদিন অটুট থাকে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের ...
নিউজ ডেস্কঃ চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী...
নিউজ ডেস্কঃ সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্ট...

মন্তব্য (০)