ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে আটক করা হয় তাকে। পরে রাতে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিক গ্রেফতারের কথা জানায় ডিবি।
এদিকে, গতকাল আটক করা হয় আরেক সাংবাদিক রাজিব ঘোষকেও। রাতে, তাকে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যেতে চাচ্ছিলেন তিনি।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের ...
নিউজ ডেস্কঃ চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী...
নিউজ ডেস্কঃ সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্ট...

মন্তব্য (০)