ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুধিমত্তা বা এআই’র সুফল পেতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এআই বিজনেস সামিট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, শুধু ব্যায় কমানোর হাতিয়ার হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাবহার হতে হবে, নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং কর্মসংস্থানের মাধ্যম হিসেবে।
এআই'র নিরাপদ ব্যাবহার ও কার্যকর নিয়ন্ত্রণে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিশ্ব এখন মহাপরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে। যার প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।
এসময় আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে এআই— এমন অভিমতও ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের ...
নিউজ ডেস্কঃ চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর ইস্যুতে ভূরাজনৈতিক ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী...
নিউজ ডেস্কঃ সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্ট...

মন্তব্য (০)