ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য মানুচেহর মোত্তাকি।
তিনি বলেছেন, নতুন কোনো হামলা হলে ইরানের পাল্টা জবাবের ভৌগোলিক সীমা থাকবে না।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
মোত্তাকি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়বে। ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়ার অর্থ হলো, আমাদের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাবে।
তেহরানের প্রতিনিধিত্বকারী এই আইনপ্রণেতার বক্তব্য এমন সময়ে এলো, যখন এর আগের দিন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি নতুন কোনো হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও বলা হয়েছে।
মোত্তাকি বলেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ ইরানের শত্রুদের পাশাপাশি তাদের সমর্থকদের জন্যও স্পষ্ট বার্তা।
এদিকে, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন মোত্তাকি।
তিনি বলেন, ‘এই দেশগুলোও যুক্তরাষ্ট্রের অপরাধের সহযোগী।’
নিউজ ডেস্কঃ তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ ...
নিউজ ডেস্কঃ কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও, আত্মরক্...
নিউজ ডেস্কঃ বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি...
নিউজ ডেস্কঃ মানবাকৃতির রোবট দিয়ে দৌড়ানো, নাচ কিংবা ডিগ...
নিউজ ডেস্কঃ রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুয...

মন্তব্য (০)