• আন্তর্জাতিক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেছেন, কোনো ধরনের চাপের মুখেও এ বিষয়ে আলোচনায় বসবে না তেহরান। 

রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর ‘অদম্য শক্তি ও দৃঢ় মনোবল’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ‘ইরানের এই মহাকাব্যিক প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র।’

নিকজাদ আরও বলেন, ‘চাপ যাই আসুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছুই নেই।’

তার ভাষ্য, ‘এই মহান জাতি এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’

 

মন্তব্য (০)





image

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

১

 আন্তর্জাতিক ডেস্ক:  আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্য...

image

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

২

 আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবা...

image

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

৩

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দ...

image

মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া: পররাষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের সমন্বয়ে গঠিত আঞ...

image

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

৫

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্লাস্টার ওয়ারহেডে...

  • company_logo