• আন্তর্জাতিক

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 আন্তর্জাতিক ডেস্ক:  আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়ে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জাহাজ পরিবহণ প্রতিষ্ঠান নাকিলাত। খবর আল জাজিরার

কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের এলএনজি ট্যাংকার ‘আল মায়েদা’ আরব উপসাগর দিয়ে চলাচলের সময় অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়।

তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাকিলাত জানায়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচল করতে সক্ষম। হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহণসেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি টাগবোট পরিচালনা এবং অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে। 

 

মন্তব্য (০)





image

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

১

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি...

image

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

২

 আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবা...

image

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

৩

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দ...

image

মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া: পররাষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের সমন্বয়ে গঠিত আঞ...

image

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

৫

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্লাস্টার ওয়ারহেডে...

  • company_logo