• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে সামরিক পরিকল্পনার কাজ পুরোদমে শুরু করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি জানিয়েছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে।

তেহরানে দেওয়া এক বক্তব্যে জেনারেল মহেব্বি জানান, সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দেওয়া নির্দেশনাবলী যুদ্ধের প্রেক্ষাপটে এক ‘নতুন অধ্যায়ের সূচনা’ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত রয়েছে।

আইআরজিসির মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে—তা কেবল ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।

সর্বোচ্চ নেতার দেওয়া এই কড়া আদেশের আলোকেই আইআরজিসি এখন মধ্যপ্রাচ্য ও তার বাইরের নতুন নতুন অঞ্চলে আঘাত হানার পরিকল্পনা ছক কষছে। শত্রুর যেকোনো স্তরের হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক ও সংহারী জবাব দেওয়ার জন্য ইতোমধ্যে ইরানি বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

মন্তব্য (০)





image

জলসীমার আশেপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

১

 আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে তাইওয়ান হয়ে...

image

দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

২

নিউজ ডেস্ক : ভোট চুরি করে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে- দিল্লির...

image

নির্বাচন কমিশনারকে জেলে পাঠানো হবে, মোদী থাকলে গণতন্ত্র ট...

৩

নিউজ ডেস্কঃ  ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞ...

image

দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

৪

নিউজ ডেস্কঃ  ভোট চুরি করে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে- দি...

image

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের ম...

৫

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার সিদ্...

  • company_logo