• সমগ্র বাংলা

চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বদলির আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ সাহাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বলা হয়েছে। এর আগে তাঁকে দুই দফায় বগুড়ার কাহালু ও রাজশাহীর বাগমারা উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একই পদে বদলি করা হয়েছে। এর আগে তাঁকে বগুড়ার গাবতলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এদিকে, চাটমোহরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. খালিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মো. লুৎফুল কবীরকে পদায়ন করা হয়েছে।

একসঙ্গে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার বদলি এবং নতুন কর্মকর্তাদের পদায়নের খবরে স্থানীয় প্রশাসনিক মহলে বিষয়টি আলোচনায় এসেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

১

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অ...

image

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল

২

 রংপুর  প্রতিনিধি : রংপুর নগরীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার...

image

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বল...

image

গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গ...

৪

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গ...

image

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রি...

৫

চট্টগ্রাম প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...

  • company_logo