• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বাজালিয়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “আমি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ঘুরে দেখছি। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করা প্রয়োজন, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম এবং সাতকানিয়া পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।

পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

মন্তব্য (০)





image

দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা, প্রধানমন্ত্রীকে বরণে প্রস...

১

রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্...

image

পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

২

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রা...

image

ইশরাকের সেই অস্ত্রকাণ্ডের জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদ...

৩

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক...

image

নারায়ণগঞ্জে ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নে...

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস...

image

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্ক...

৫

ঢাকা প্রতিনিধিঃ  রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএ...

  • company_logo