• সমগ্র বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মানিকগঞ্জকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে নতুন শাড়ি দেওয়া হচ্ছে, যাতে উপকার ভোগীরা আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারে। পর্যায়ক্রমে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সরকারের পাশে থেকে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

মন্তব্য (০)





image

চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য ...

image

পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অ...

image

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল

৩

 রংপুর  প্রতিনিধি : রংপুর নগরীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার...

image

গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গ...

৪

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গ...

image

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রি...

৫

চট্টগ্রাম প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...

  • company_logo