• সমগ্র বাংলা

কক্সবাজার মেরিন ড্রাইভে রিসোর্টে আগুন, ৭ জন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

(১৭ অক্টোবর) শনিবার সকাল ৮ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। 

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে বিরল নজির বাংলাদেশ: ভারপ্...

১

দিনাজপুর প্রতিনিধি: বিজিবি'র রংপুর রিজিয়নের ভারপ্রা...

image

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে...

image

বাংলাদেশে প্রথমবার মিলল সিকাডার নতুন প্রজাতি

৩

বাকৃবি প্রতিনিধি: সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতি 'ড...

image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

  • company_logo