ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ ও এককালীন অনুদানের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেলালুর রহমান জুয়েল।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর. কে. এম. আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পরিবেশবাদী সংগঠক জাহাঙ্গীর আলম মধুসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পরিবর্তে ঋণনির্ভর সহায়তার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ঋণ নয়, বরং যৌক্তিক ক্ষতিপূরণ ও এককালীন অনুদান দিতে হবে। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য দাবি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনারও আহ্বান জানান তারা।
নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে ...
গাজীপুর প্রতিনিধি : একসময় লক্ষ্য ছিল ক্রিকেটের মাঠে নিজেকে প...
নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ...
দিনাজপুর প্রতিনিধি: বিজিবি'র রংপুর রিজিয়নের ভারপ্রা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে...

মন্তব্য (০)