প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে দিবাগত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় এসেছে।
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...
জামালপুর প্রতিনিধি : বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন শারদীয...
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...

মন্তব্য (০)