• অপরাধ ও দুর্নীতি

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বরুড়া থানা-পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত চারজন রয়েছেন।

জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—মুড়িয়াড়া গ্রামের রহমান মিয়া ওরফে রাফসান এবং মধ্য লক্ষ্মীপুর গ্রামের সুমন হোসেন। সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমান ওরফে খোকন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস, চোত্তাপুকুরিয়া গ্রামের রাশিদা বেগম এবং এগারোগ্রাম গ্রামের ফাতেমা বেগম।

গ্রেপ্তার ব্যক্তিরা বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক  বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলবে।”

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

  • company_logo