• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখকে (২২) গ্রেফতার করেন। তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয়।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।  

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ###

মন্তব্য (০)





image

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নাম...

১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে স...

image

নড়াইলে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধ...

image

বেপরোয়া কিশোর গ্যাং, শেল্টারদাতা ‘বড়ভাই’ কারা?

৩

নিউজ ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনে খোলস পালটে ফের বেপরোয়া হয়ে...

image

গোপালপুরে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

জামালপুরে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, উদ্ধার ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারা...

  • company_logo