ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে।
জানাগেছে, ভোরের আলো ফোটার আগে পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ী এরশাদ আলী। এসময় বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। পরে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে অভিযুক্ত কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থানে এসে তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক ...
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...
নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

মন্তব্য (০)