• অপরাধ ও দুর্নীতি

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেকে লাউচাপড়া গামী পাকা সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী থানার কর্ণঝোড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে উমর আলী (২৩), একই জেলার চুকচুকি গ্রামের ফকির বাদশার ছেলে মো. লাজু মিয়া (২৬) এবং কর্ণঝোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় মিয়া (১৭)। বিজয় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ এর ওসি মো. সজীব রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মোস্তাফিজুর রহমান, এএসআই দিদারুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে আইকনিক হোয়াইট হুইস্কি, রয়্যাল স্ট্যাগ হুইস্কি ও আইস ভদকা। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, মাদক ও অস্ত্রের কারবারিদের জামালপুরে কোনো স্থান নেই। চোরাচালান চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাচালানমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

২

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

image

দিনাজপুরে আসল এসআরবি-১৩ এর হাতে ভুয়া এসআরবি সদস্য গ্রেফতার

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে এসআরবি সদস্য পরিচয়...

image

দিনাজপুরে ৪মাসের শিশু চুরি ক্রয়বিক্রয়ের ঘটনায় এসআরবি ১৩ অ...

৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪ মাসের শিশু মাহিন ইসলাম আনাস...

image

ফরিদপুরে কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৮ জনের আমৃত্যু কারা...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে আটকে রেখে এ...

  • company_logo