ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি-আরসা সেকেন্ড ইন কমান্ড নূর হোসেনসহ দু"জনকে আটক করা হয়েছে।
গত ১৩ নভেম্বর দিবাগত রাত অনুমান পৌনে ১০ টার সময় এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, ৮ এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম এর সার্বিক নির্দেশনায় ৮ এপিবিএন এর আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৭ এর গোলঘরের পাশের চা দোকানের সামনের রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
৮ এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম সংবাদের সত্যতা নিশ্চিত করে ১৪ নভেম্বর শনিবার রাতে জানান, আটক
নূর হোসেন (৩১) সন্ত্রাসী সংগঠন আরসার সেকেন্ড-ইন-কমান্ড। উখিয়া উপজেলার ১০ নং এফডিএমএন ক্যাম্পের এফ/২৮ নং ব্লকের জমির হোসেন এর ছেলে এবং উখিয়া থানায় দায়ের হওয়া (মামলা নং-৭০,তারিখ-২৫/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ দঃ বি) মামলার পলাতক আসামী। এ সময় অপর সহযোগী আরসার সদস্য মোঃ জুনায়েদ (২৩)কেও গ্রেফতার করা হয়। সে একই ক্যাম্পের এফ/২১ ব্লকের মোঃ ইসমাইল এর ছেলে।
পরবর্তীতে উল্লেখিত মামলায় উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...
নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

মন্তব্য (০)