ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি মোঃ বাবলু শেখ (৫৮)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে (রাত ১২:৫০ মিনিটে/শুক্রবার প্রথমাংশে) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু শেখ ফরিদপুরের নগরকান্দা থানার তারাকান্দি এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার কন্যা শিশু মাহফুজা আক্তারকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় আসামি বাবলু শেখ ও তার সহযোগীরা। দীর্ঘ সময় মাহফুজা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় নিহত শিশুটির পিতা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অবশেষে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মূল আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...
ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় পৃথক...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রা...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানার নহলিয়া পাড়া এল...

মন্তব্য (০)