• অপরাধ ও দুর্নীতি

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নামে এক দালালকে আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নামে এক দালালকে আটক করেছে আটক করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

৪ অক্টোবর দুপুর ২ টায় তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে আটক করা হয়। এ ঘটনায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সজিব বিশ্বাস উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবনে বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জুন একই অপরাধে উক্ত সজীব বিশ্বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সে সময় সজিব মুচলেকা দিয়েছিল নির্বাচন অফিসে সে আর দালালি করতে আসবেনা। কিন্তু একই অপরাধের পুনরাবৃতি ঘটানোয় দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিষ্ট্রট।

মন্তব্য (০)





image

নড়াইলে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধ...

image

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিম...

image

বেপরোয়া কিশোর গ্যাং, শেল্টারদাতা ‘বড়ভাই’ কারা?

৩

নিউজ ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনে খোলস পালটে ফের বেপরোয়া হয়ে...

image

গোপালপুরে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

জামালপুরে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, উদ্ধার ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারা...

  • company_logo