• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর বিকাল ৫ টায়  জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

​সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি এ্যাড. মানিক আকবর এবং সদস্য সচিব হোসেন জাকির উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি মর্মান্তিক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অসাবধানতা, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে প্রতিনিয়ত বহু তাজা প্রাণ ঝরে যাচ্ছে এবং অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী ও যাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

​আলোচনা পর্ব শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং সড়কগুলোকে দুর্ঘটনামুক্ত রাখার আকুল প্রার্থনা জানিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক নাসির উদ্দীন জোয়ার্দ্দার। এ সময় নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যান্য সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

​সবশেষে চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে মেঘ-কুয়াশা সরতেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

১

পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আল...

image

চাটমোহরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের নারিকেল পাড়া মহ...

image

পঞ্চগড়ে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার পাচারের...

image

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শ...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...

image

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযো...

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...

  • company_logo