• সমগ্র বাংলা

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শান্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার বালিরটেক বাজারে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা আলী নুর, ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ উপকারভোগী পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরভাবে উদ্‌যাপনে অসচ্ছল পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে মেঘ-কুয়াশা সরতেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

১

পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আল...

image

চাটমোহরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের নারিকেল পাড়া মহ...

image

পঞ্চগড়ে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার পাচারের...

image

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...

image

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযো...

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...

  • company_logo