ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ির নির্মাণকাজের জন্য সাঙ্গু নদী থেকে বালু আনতে গিয়ে প্রাণ হারালেন মোহাম্মদ ইলিয়াছ (৩৮) নামে এক মুদি দোকানি।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের কালীনগর গ্রামের বড়ুয়াপাড়া সংলগ্ন বুড়াছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ কালীনগর গ্রামের মুন্সি মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর অপর প্রান্ত থেকে বালুভর্তি নৌকায় করে ফেরার পথে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার নিচে চাপা পড়ে ইলিয়াছের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি ঢলের সঙ্গে বুড়াছড়ি পয়েন্ট দিয়ে সাঙ্গু নদীতে বালু জমা হয়। বাড়ির নির্মাণকাজের জন্য সেই বালু আনতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।
ইলিয়াছের বাড়ি ফেরার অপেক্ষায় থাকা স্বজনদের কাছে তার মৃত্যুর খবর যেন বিনা মেঘে বজ্রপাত। পরিবারের উপার্জনক্ষম এই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দ...
নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূম...
নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
পাবনা প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”...

মন্তব্য (০)