• সমগ্র বাংলা

‎চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক সালাম ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আবু বক্কর এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সালাম দায়িত্ব পেয়েছেন। আগামী ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর) স্বাক্ষরিত অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

অনুমোদনপত্র অনুযায়ী, সমিতির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদের (ঙ) ধারা অনুসরণ করে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

২১ সদস্যের এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, কল্যাণ সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সালিশ সম্পাদক, মহিলা সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

 

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে নবগঠিত জেলা কমিটিকে সমিতির গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। গঠনতন্ত্র পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালিত হলে কমিটির অনুমোদন বাতিল বা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অনুমোদনের এক মাসের মধ্যে সমিতির নামে ব্যাংক হিসাব খোলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

নতুন কমিটির অনুমোদনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল হবে।

মন্তব্য (০)





image

কন্যা শিশু দিবস উপলক্ষে লালমনিরহাট শিশু পরিবারের নিবাসীরা...

১

লালমনিরহাট প্রতিনিধি: "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ...

image

বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের কথা স্মরণ করাল ...

২

গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠান...

image

নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে ৪টি গাড়িতে ডাকাতি

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়ক...

image

বার্মিজ চাকু ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফেসবুকে দেয়া ভিডিও ভাই...

৪

বগুড়া প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ...

image

প্রবাসীর স্ত্রীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাই...

৫

ফরিদপুর প্রতিনিধি: পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসী গৃহবধূকে ...

  • company_logo