• সমগ্র বাংলা

নড়াইলে ধর্মীয় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে নড়াইলে উদযাপিত হয়েছে মহালয়া। দেবীপক্ষের শুভ সূচনা উপলক্ষে শনিবার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, বাধাঘাট প্রাঙ্গণে আয়োজন করা হয় ধর্মীয় সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে চণ্ডীপাঠ, অসুরবধের উপস্থাপনা ও ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ভক্তরা অংশ নেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মূর্ছনা সংগীত নিকেতন, সংগীত মুকুল একাডেমি ও সারেগামাপা সংগীত একাডেমি। শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন চয়ন কুণ্ডু। অসুরের ভূমিকায় ছিলেন তছিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। দুর্গার ভূমিকায় ছিলেন প্রিয়া সাহা। তবলায় ছিলেন প্রলয় ও শান্ত বৈরাগী এবং কি-বোর্ডে ছিলেন মোর্তজা বাশার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রশান্ত কুমার।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে স্বাগত জানান ভক্তরা। এ আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।###

মন্তব্য (০)





image

হাদী হত্যার বিচার নিশ্চিতসহ ৩ দফা দাবিতে মার্চ ফর ইনসাফ প...

১

দিনাজপুর প্রতিনিধি : আগামী ১৮ ডিসেম্বরের মধ্য শহীদ ওসমান হাদ...

image

‎বেনাপোলে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের প্রতিবাদে ট্...

২

বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়...

image

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন'র মরদেহ বেনাপোলে হস্ত...

৩

বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারতের কলকাতায় চ...

image

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত...

৪

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উ...

image

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশ...

  • company_logo