• সমগ্র বাংলা

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন'র মরদেহ বেনাপোলে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।

নেওয়া হবে ঢাকায়, সেখানে জানাযা শেষে নেওয়া হবে চট্টগ্রামের বাড়িতে।

কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সি এ রাজনীতিকের মৃত্যু হয়। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে লাশটি আনা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট  ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। 

রোটনের স্ত্রী আরেফা সুলতানা বেনাপোলে মরদেহটি গ্রহন করেন। তিনি বলেন, রোটনের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাযা শেষে চট্টগ্রামের রাউজানের বাড়ি নেওয়া হবে। সেখানে জানাযা শেষে দাফন করা হবে।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রোটন। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হন তিনি। 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত...

১

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উ...

image

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ ...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশ...

image

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে, ...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দিনাজপুরে এসআরবি'র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্ত...

৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরের উত্তর গোবিন্দপুরে...

image

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: শারদীয় দুর্গা...

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত...

  • company_logo