• সমগ্র বাংলা

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে, সরকারকে বিব্রত করার চেষ্টা করা হলে, এ ধরনের মাহফিল আমি মেনে নিই না।

শনিবার (১০ অক্টোবর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ আরো বলেন, এই এলাকার প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। প্রতিটি মাহফিলের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। আমাদের দলের কথা বলার দরকার নেই। তিনি সঠিক ইসলাম, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করার চেষ্টা করবেন।

এর আগে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর ভর্তি সহায়...

১

বগুড়া প্রতিনিধি : মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর অনেক অভি...

image

মা‌নিকগঞ্জে সারের ডিলারশিপ না পেয়ে ফেসবু‌কে পোস্ট দি‌য়ে ...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : সারের ডিলারশিপ না পেয়ে ক্ষোভ ও হ...

image

বগুড়ায় চুরির অভিযোগে সাঁওতাল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সদর উপজেলায় ঝালাই মেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে রিপন মুরমু (২...

image

বগুড়ায় দূর্গাপূজা উপলক্ষে স্বর্ণগ্রামের নগদ অর্থ ও বস্ত...

৪

বগুড়া প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়ায় আ...

image

সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরি...

৫

পাবনা প্রতিনিধি : রাষ্ট্র ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদ...

  • company_logo