• সমগ্র বাংলা

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও স্মৃতি বৃত্তি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দে এবং ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখতারুজ্জামান দুলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাসান, বর্তমান ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও স্মৃতি বৃত্তি তুলে দেওয়া হয়।

 

 

মন্তব্য (০)





image

নড়াইলে তিন ইউনিয়ন ও পৌরসভার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কা...

১

নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...

image

চাটমোহরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

২

পাবনা প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”...

image

কন্যা শিশু দিবস উপলক্ষে লালমনিরহাট শিশু পরিবারের নিবাসীরা...

৩

লালমনিরহাট প্রতিনিধি: "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ...

image

বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের কথা স্মরণ করাল ...

৪

গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠান...

image

নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে ৪টি গাড়িতে ডাকাতি

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়ক...

  • company_logo