• সমগ্র বাংলা

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ, সুষ্ঠু নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তীব্র অভিযোগ তুলেছেন সভাপতি পদপ্রার্থী মোঃ সাজ্জাদ আলম খান সজল। সাধারণ লেখকদের ন্যায্য অধিকার পুনরুদ্ধার, চাঁদাবাজি-শোষণ বন্ধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, মোঃ সাজ্জাদ আলম খান সজল বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, সমিতিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ লেখকরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। সমিতির লোকদেখানো কর্মকাণ্ডের আড়ালে সাধারণ লেখকদের ওপর শোষণ চালানো হয়েছে এবং বিগত সময়ে লেখকদের কোনো নিরাপত্তা ছিল না। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নিরীহ দলিল লেখকদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করা হতো বলেও তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেন।

তিনি দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে সমিতির কোনো সদস্য বা সাধারণ লেখক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো হুমকি-ধমকির শিকার হলে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। লেখকদের সম্মান, অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানোই তাঁর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আসন্ন ২২ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে তিনি একটি কুচক্রী মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত বা নস্যাৎ হতে না পারে, সেজন্য তিনি সাধারণ লেখকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের অনুরোধ জানান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখার উদাত্ত আহ্বান জানান।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে মেঘ-কুয়াশা সরতেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা

১

পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আল...

image

চাটমোহরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের নারিকেল পাড়া মহ...

image

পঞ্চগড়ে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার পাচারের...

image

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...

image

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শ...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...

  • company_logo