ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় " শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গঠনে ৬০ বছর" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা হলরুমে ৫ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ এনামুল হক, কাশেম মাহবুব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া ও দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দিয়াকুল সানোয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আবসার, চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের, হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ আবুল বসর, চন্দনাইশ মাদরাসা দোহাজারী জামিরজুরি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্নু যশা চক্রবর্তী পূর্ব চন্দনাইশ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ পশ্চিম বৈলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম দোহাজারী আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, জাঁহাগিরিয়া ছুফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শিক্ষক মাওলানা মোহাম্মদ ইদ্রিস, গীতা পাঠ করেন, পূর্ব সাতবাড়িয়া বহুমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন, পশ্চিম এলাহাবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিফুল বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা শিক্ষকদেরকে যথাযথ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ জনসম্পদে রুপান্তর করার আহ্বান জানান, অন্যদিকে শিক্ষক সমাজের পক্ষে বক্তারা শিক্ষকদেরকে সত্যিকারার্থে জাতি গড়ার কারিগর হিসেবে মূল্যায়নের জন্য সরকারের প্রতি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার প্রধান ও শিক্ষকগন উপস্থিত ছিলেন
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...
পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

মন্তব্য (০)