• সমগ্র বাংলা

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে পড়ল পর্যটকবাহী নোহা, আহত অন্তত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পর্যটক। আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি নোহা প্রাইভেটকার গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বিকেলে একটি দল নোহা গাড়িতে করে আলীকদম হয়ে থানচির তিন্দুর দিকে যাচ্ছিল। আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া বিজিবির সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন্দু সড়কে একটি নোহা প্রাইভেটকার উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আরও তিন পর্যটক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

image

চন্দনাইশে শিক্ষক দিবস পালিত

২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...

image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

  • company_logo