• সমগ্র বাংলা

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য এক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নবান্ন’। সংস্থাটির উদ্যোগে ৬টি অসহায় পরিবারের মাঝে বিনা মূল্যে গাভী বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় নড়াইল সদর উপজেলার মূলিয়া গ্রামে এই গাভী বিতরণ ও পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। ‘নবান্ন’এর সভাপতি মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের উচিত সামর্থ্য অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা।

অনুষ্ঠান পরিচালনা করেন ‘নড়াইল কণ্ঠ’-এর সম্পাদক কাজী হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিাহবুবুর রশিদ লাবলু.সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা,নবান্নের সাধারণ সম্পাদক তামসী লায়লা প্রাপ্তি, সহ-সভাপতি  ইমরান হোসেন,কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান উজ্জল,সদস্য আজিজুল ইসলাম.স্থানীয় মেম্বর বিপুল মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ৬ জন হতদরিদ্র নারীর হাতে ৬টি গাভী তুলে দেন।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

২

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৩

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৪

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

image

নড়াইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, সুষ...

  • company_logo