• সমগ্র বাংলা

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo