• সমগ্র বাংলা

নওগাঁয় শুরু হয়েছে বিশেষ অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। নওগাঁতে শুরু হওয়া অভিযানের বিষয়টি শনিবার (৩অক্টোবর) নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে গত শুক্রবার (২অক্টোবর) বিকাল থেকে পুলিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটর সাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় এই জেলাজুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে দশজন অপ্রাপ্তবয়স্ক কিশোরদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানোর জন্য কখনও দিবেন না। এর দ্বারা অপরাধ অথবা দুর্ঘটনা ঘটতে পারে। কিশোর অপরাধ,  ইভটিজিং অথবা কিশোর গ্যাং সংক্রান্তে জেলার কোথাও এই সংক্রান্ত তথ্য থাকলে পুলিশ সুপারের (০১৩২০১২৩৫০১ whatsapp) নাম্বারে অথবা স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে তথ্য অথবা ছবি প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।

তিনি আরো জানান পুরো দেশের সঙ্গে নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংদের প্রতিহত করাসহ সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আগামীতেও জেলা পুলিশের এমন কঠোর অভিযানসহ বিভিন্ন ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo