ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এনসিপির যোগদান ও মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো রাজনৈতিক দল বা নেতাকর্মীকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়া উচিত নয়। তারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
মিছিলে মকসুদ রহমান, রবি, আলমগীর সাকিব, নেজাম উদ্দিন, ইয়াসিন আরফাত, আলমগীর, ইমন, তামিম, আতিক, হানিফ, আবছার, রায়হান, সাদেক ও রোবহানসহ উত্তর সাতকানিয়া বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

মন্তব্য (০)