• সমগ্র বাংলা

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্বপনের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম আব্দুল হাই স্বপন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কাওরাইদ বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই স্বপন বলেন, কাওরাইদ ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ইতোমধ্যে তিনি কাজ শুরু করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাওরাইদ ইউনিয়নকে এসব অপরাধমুক্ত করার উদ্যোগ নেবেন।

গণসংযোগ ও শোভাযাত্রায় কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন খোকা, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম তপন, সদস্য মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বয়সী কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo