ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শহরের কলাতলী এলাকার হোটেল ‘সি-প্যালেস’ থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ও রামু থানার একটি অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালানো হয়।
“ এই অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত আড়াই শতাধিক বিদেশি নাগরিক জড়িত। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।”প্রাথমিক তদন্তে এসব জানা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এই ছয়জনও সেই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।
গাজীপুর প্রতিনিধি : মেয়ের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অশান্তি। নির্যাতনের ...
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলা...
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ভাড়া বাসা থেকে ইশরাত জাহা...
নিউজ ডেস্ক : আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্...
নিউজ ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চ...

মন্তব্য (০)