• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরে রিয়াজ (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. অনিক হাসান (২৪), ফরহাদুল ইসলাম (২৩), সাইমন উদ্দিন শাকিল (২৫) ও কামরুল হাসান (১৭)।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কয়েকজন রিয়াজকে মারধর করেন। এতে গুরুতর আহত রিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা রোজিনা আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্য...

১

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...

image

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ ...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

‎দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

৩

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

  • company_logo