• অপরাধ ও দুর্নীতি

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজমাইন হোসেন লাঞ্জু নামে এক ছাত্রদল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব মালঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লাঞ্জু ওই এলাকার সুজা মিয়ার ছেলে।

পুলিশ জানায়- সম্প্রতি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে লাঞ্জুকে বলতে শোনা যায়, “রানিং ক্ষমতায় বিএনপি দুই-চারটা সাংবাদিক আর পুলিশ প্রশাসন যদি পেটাতে না পারি, ছাত্রদল হয়ে তাহলে কী হইল, কন।”

সেসময় উপজেলা ছাত্রদলের স্থানীয় নেতা জুয়েলের অনুমতি প্রসঙ্গে সে আরও বলে, “জুয়েল ভাই যদি বলে তাহলে সেই লেভেলের পিটন দেই সাংবাদিকদের। পরে এমপি সাবরে বইলে এমপির সাবের লগে কথা বইলে দিমু চালান।” অডিওতে অন্যান্য নেতাদের সংবাদ সংগ্রহের কাজে আসা সাংবাদিকদের আটকে রেখে মারধর করার এবং পরে সংসদ সদস্যকে জানিয়ে থানায় সোপর্দ করার পরিকল্পনা করতেও শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ভাইরাল হলে মেলান্দহজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি নজরে আসার পরপরই জামালপুর জেলা পুলিশ সুপার নির্দেশ দিলে মেলান্দহ থানা-পুলিশ অভিযান চালিয়ে লাঞ্জুকে আটক করে।

মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির জানান- বিষয়টি নিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান- হুমকির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

১

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

২

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

image

হিরো আলমের কাছে চাঁদা দাবি, সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্...

৫

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন (২২...

  • company_logo