ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ বজায় না রাখাসহ একাধিক অপরাধের বিষয় উঠে আসে। এসব অপরাধের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, হাসপাতালটিতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ বজায় না রাখাসহ একাধিক অপরাধের বিষয় উঠে আসে। এসব অপরাধের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন (২২...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

মন্তব্য (০)