• অপরাধ ও দুর্নীতি

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আটক ধর্ষক মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

শার্শা থানায় মামলা সুত্রে জানা যায়, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি গত বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এসময়ে প্রতিবেশি চাচা সম্পর্কে মকছেদ আলী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ জনৈক আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে গিয়ে উক্ত ঘেরের পাড়ের উপর শুয়াইয়া শিশুটির পরিহিত পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।তখন ভিকটিম কান্না-কাটি করতে থাকলে আসামী শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর থেকে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশী খালাকে (মোছাঃ ফাতেমা বেগমকে) ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুর বাবা বাদি হয়ে বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় একটি এজাহার দাখিল করে। পরে সেটা নিয়মিত মামলা হয়েছে। 

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন জানান, এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা থানাধীন মহিষা এলাকা হতে এজাহারনামীয় একমাত্র আসামী মকছেদ আলীকে আটক করা হয়েছে এবং শার্শা থানায় একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে। #

 

মন্তব্য (০)





image

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পা...

image

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা জব্দ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে...

image

‎সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...

নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল...

image

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি ...

image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

  • company_logo